প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফকিরহাটে বিএনপির প্রস্তুতি

0
ছবি: সংগৃহীত।

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৫ নভেম্বরের খুলনা সফর উপলক্ষে ফকিরহাটে প্রস্তুতিমূলক সভা করেছে বিএনপি।

সোমবার সকালে কাটাখালী বাসস্ট্যান্ডে নির্মিত মঞ্চের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন, পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপি নেতা কপিল কৃষ্ণ মণ্ডল ও শেখ কামরুল ইসলাম গোরার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও নোমান আল মেহেদী, সাবেক আহ্বায়ক ফকির শহিদুল আলম, সদস্যসচিব মোড়ল ফরহাদ হোসেনসহ দলীয় নেতারা।

সভায় সিদ্ধান্ত হয়, ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর বাগেরহাট ও মোংলা আগমন উপলক্ষে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মীদের নিয়ে মানবপ্রাচীর গড়ে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে।