তালায় নবাগত শিক্ষকরা সংবর্ধিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদান করা শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার (৮ এপ্রিল) সকালে তালা শিল্পকলা একাডেমিতে সমিতির সভাপতি সূর্য কান্ত পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী । আরও বক্তব্য রাখেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, ইউআরসি ইনস্ট্রাক্টর মকবুল হোসেন প্রমুখ।