তালায় কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

তালা ( সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে মাহে রমজানে পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা (দ্বিতীয় রাউন্ড) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সকালে তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রুহুল কুদ্দুস, তালা থানার অফিসার্স ইনচার্জ চেীধুরী রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মাওলানা তাওহিদুর রহমান প্রমুখ।