তালায় কিশোরীর আত্মহত্যা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালায় মেহেজাবিন হাসান সমাপ্তি (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার দুপুরে তালা সদরে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত স্কুলছাত্রী উপজেলার হাজরাকাটি গ্রামের এস এম জাহাঙ্গির হাসানের মেয়ে ও তালা শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানান, পরিবারের প্রতি অভিমান করে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. রাজীব সরদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।