তালায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

0

তালা ( সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালা উপজেলায় জয়া মন্ডল(১৮) নামে এক কলেজছাত্রী প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (২ এপ্রিল) ভোররাতে সবার অজান্তে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। জয়া উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের চন্দ্রকান্ত মন্ডলের মেয়ে।
জয়া মন্ডলের সাথে মাদরা গ্রামের সুবল গাইনের ছেলে শাওন মন্ডলের প্রেমের সম্পর্ক ছিল । সপ্তাহ খানেক আগে প্রেমিক ও প্রেমিকা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ওই সময় তারা হিন্দু ধর্ম মতে বিয়েও করেন। পরবর্তীতে স্থানীয় মেম্বারদের মাধ্যমে মীমাংসা করে জয়া রানীকে বাড়িতে ফিরিয়ে আনেন তার বাবা। রোববার ভোর রাতে প্রেমের সম্পর্কের জের ধরে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন জয়া।
স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, জয়ার মাদরা গ্রামের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তারা পালিয়ে যায়।পরে মেয়ের পরিবার তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় ।সকালে জানতে পারি তিনি আত্মহত্যা করেছেন। প্রেমের সম্পর্কের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরীর রেজাউল করিম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায়একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেয়া হয়েছে।