তালায় আট দলীয় চেয়ারম্যান কাপ ফুটবলে সন্যাসগাছা ছাত্র সংসদের জয়

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালায় আট দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় এক-এক গোলে সমতা থাকায় ট্রাইবেকারে কেশবপুর সন্ন্যাসগাছা ছাত্র সংসদ
৪-১ গোলের ব্যবধানে খুলনার টোলনা ফুটবল একাদশকে পরাজিত করে।
শনিবার বিকেলে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তওহিদুল হক শাহীন, ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলামিন ফকির উক্ত খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য শেখ আনারুল ইসলাম প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বরুণ কুমার সানা । ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ অলিউল ইসলাম।