ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ একাদশ জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-৫ আসনে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে বিএনপি। রোববার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বারিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার বিকেলে চারটি আসনে ২৯জন প্রার্থীর সাাতকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের আগ্রহী প্রার্থীদের সাাতকার নেওয়া হলেও রোববার তাদের নাম ঘোষণা করা হয়নি। এ দুটি আসনে মনোনয়নের ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য দুটি আসনে পরে দেওয়া হবে। যে দুটি আসনে তফসিল ঘোষণা হয়েছে সেই দুটির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকী দুটি এখনও তফসিল ঘোষণা হয়নি বলে জানান তিনি।