ডোবায় পড়ে শিশুর মৃত্য

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ডোবার পানিতে পড়ে শনিবার বিকেলে ২৭ মাস বয়সী শিশু ঈশানের মৃত্যু হয়েছে। সে যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের সন্দীপের ছেলে। পারিবারিক সূত্র জানায়, শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। সকলের অলক্ষ্যে পাশে ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।