ডুমুরিয়ায় বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে নথিপত্র ও আসবাবপত্র পুড়েছে

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ ডুমুরিয়ায় একটি বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে মূল্যবান নথি ও আসবাবপত্র পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চাকুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সেলিম। এব্যাপারে তিনি ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে অফিস কক্ষের জানালা ভেঙে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মূল্যবান কাগজপত্র ও কয়েকটি চেয়ার টেবিল পুড়ে যায়। পরে এলাকাবাসী এসে আগুন নেভাতে সক্ষম হয়।