টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

0
নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ার, যেখানে ম্যাচ শুরুর আগেই সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকেরা।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঠের উত্তাপ এবার ছড়িয়ে পড়ল নিউইয়র্কের রাস্তায়। ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত মারামারিতে জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকেরা। আজ নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরা একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার জার্সি পরিহিত সমর্থকদের তীব্র ধস্তাধস্তি ও হাতাহাতি হচ্ছে। ম্যাচ শুরুর আগেই দুই পক্ষের এই মারামারির ঘটনা পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করে। জানা গেছে, ‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই সংঘর্ষের ভিডিওটি প্রথম শেয়ার করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুতই ভাইরাল হয়ে যায়।