চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কভারে সাংবাদিকদের বাধা

0
ছবি: সংগৃহীত।

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপির উপস্থিতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান হয়। কিন্তু এ অনুষ্ঠানে সাংবাদিকরা অপমানের শিকার হন। অনুষ্ঠান কভার করতে যাওয়া সাংবাদিকদের জন্যে সেখানে রাখা হয়নি কোন ব্যবস্থা। এ কারণে সাংবাদিকরা ওই অনুষ্ঠান বয়কট করেন।

পরে বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক লুৎফুন নাহার নিজে গিয়ে সাংবাদিকদের ফিরিয়ে আনেন।

ছবি: সংগৃহীত।

বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন পুরনো স্টেডিয়াম মাঠে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

সাংবাদিকরা অভিযোগ করেন, এ অনুষ্ঠান কভার করতে গেলে তাদের পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়।
যদিও এ সময় কনটেন্ট ক্রিয়েটরদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এ বিষয়ে অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক-উজ-জামান বলেন, মন্ত্রী চলে গেলে তিনি বিষয়টি দেখবেন। কিন্তু পরে প্রশাসনের তরফে কোন পদক্ষেপ দেখা যায়নি।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের বসার জন্যে মিডিয়া গ্যালারি রাখার জন্যে বলা হয়। আমরা সেটা করেছি। কিন্তু সাংবাদিকরা সেখানে না বসে ক্যামেরা ও স্ট্যান্ড নিয়ে এমনভাবে দাঁড়িয়ে ভিডিও করছিল যে আমরা কোন কিছুই দেখতে পারছিলাম না। সে কারণেই তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করার মতো জনবল না থাকার কারণে সব কাজ সুচারুভাবে করা সম্ভব হয়নি।