ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে তৃতীয় দিনের মত কর্মবিরতি

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের চলমান অচলাবস্থা নিরসন হয়নি। ফলে বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে হাসপাতালে তৃতীয় দিনের মত কর্মবিরতি কর্মসূচি পালন করেন কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার নিয়ে দাবি জানাতে থাকেন। দুই ঘন্টাব্যাপী ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এতে চিফ মেডিকেল অফিসার ডা. বাহারুল ইসলাম, ডেপুটি চিফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও জামাল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।