ঝিনাইদহে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে শহরের একটি কমিউনিটি সেন্টারে রোববার দুপুরে জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি অ্যাড. এমএ মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘেœ পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতৃবৃন্দ।