ঝিনাইদহে বিশ্বখ্যাত গণিতবিদ কেপি বসুর স্মৃতি সংরক্ষণের দাবি

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ অধ্যাপক কালিপদ বসু। কেপি বসু নামেই পরিচিত। ঝিনাইদহের কৃতী সন্তান বিশ্বখ্যাত আধুনিক বীজগণিত প্রণেতা কেপি বসু। যার পুরো নাম অধ্যাপক কালিপদ বসু। ১৮৬০ সালের ২৪ নভেম্বর তিনি ঝিনাইদহ সদর উপজেলার পতিহরিশংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মহিমা চন্দ্র বসু হরিশংকরপুর রেজিস্ট্রি অফিসের একজন সামান্য ভ্যান্ডার ছিলেন। তৎকালীন সময়ে ঝিনাইদহের রেজিস্ট্রি অফিস হরিশংকরপুর গ্রামে ছিল এবং হরিশংকরপুর ছিল সে সময়কার রাজধানী। এই গণিতবিদের স্মৃতি সযত্নে সংরক্ষণে কোনা উদ্যোগ গ্রহণ করা হয়নি। ঝিনাইদহবাসীর দাবি তাঁর বাড়িটি অযত্নে অবহেলায় পড়ে আছে, সরকারি ভাবে সংরক্ষণের মাধ্যমে বিখ্যাত এই গণিতবিদের স্মৃতি রক্ষা করা সম্ভব।
গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে তিনি লর্ড রিপন কলেজে ভর্তি হন। সেখান থেকে এন্ট্রান্স পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কেপি বসুর শিক্ষা জীবনের সূচনা হয় নিজ গ্রামের পাঠশালায় মেধাবী শিক্ষক নছিম উদ্দিন মন্ডলের কাছে। কেপি বসুর গণিত মনষ্কতা সৃষ্টিতে শিক্ষক নসিম ম-লের ভূমিকা অপরিসীম। কেপি বসু ১৯০২ সালে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ম্যাথমেটিক্স কনফারেন্সে ‘হাউ টু টিচ ম্যাথমেটিক্স’ প্রবন্ধটি উপস্থাপন করেন। তিনি তখনকার প্রচলিত কড়াকিয়া ও গন্ডাকিয়া পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতি চালুর সুপারিশ করেন। কেপি বসু ১৮৮২ সালে হান্টার কমিশনের সুপারিশকৃত ইউরোপীয় সংস্করণ ‘আধুনিক এলজাবরা’ বইটির অধ্যয়ন ও অনুশীলনের পথকে সুগম, প্রাঞ্জল ও সহজ করে তোলেন। এ ভাবে তিনি অসংখ্য নতুন উদ্ভাবনী, অংক শাস্ত্রের কলেবর বৃদ্ধি ও উৎকর্ষ সাধন করেন।
কেপি বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়েও তাঁর প্রিয় শিক্ষক নসিমের সঙ্গে যোগাযোগ অব্যাহত ছিল। নব উদ্ভাবিত অংকের আনন্দ তার প্রিয় ছাত্রের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য নসিম প্রায় কলকাতা যেতেন।
বিদ্যালয়ের পাঠ শেষ করে ১৮৯২ সালে ৩২ বছর বয়সে ঢাকা কলেজের গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন। অল্প দিনের মধ্যে তিনি অংকের শিক্ষক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি অ্যালজেব্রা ও জ্যামিতি শাস্ত্রের উপর গবেষণা চালিয়ে যেতে লাগলেন। তার ঐকান্তিক প্রচেষ্টা ও সাধনায় অ্যালজেব্রা, মেডইজি, মডার্ন জিওমেট্রি, ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি প্রভূত গ্রন্থ প্রণয়ন করেন। তার আমলে মুদ্রণ শিল্প তেমন উন্নত ছিল না। এই অভাব পূরণের জন্য তিনি কলকাতার কেপি বসু পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠিত করেন, যা ৪২ বিধান স্মরণি কলকাতায় অবস্থিত ছিল।
উপর্যুক্ত বয়সে কেপি বসু গ্রামের অনিন্দ্য সুন্দরী মেঘমালা ঘোষকে বিয়ে করেন। দুই পুত্র ও এক কন্যা নিয়ে ছিল কেপি বসুর সংসার। কেপি বসু ঢাকায় বসবাস করলেও ১৯০৭ সালে তিনি হরিশংকরপুর গ্রামে এক বিশাল দ্বিতল ভবন নির্মাণ করেন। ছয় কক্ষ বিশিষ্ট রান্নাঘরসহ এই প্রাসাদোপম ভবনটিতে মোট ১৭টি কক্ষে বিভক্ত ছিল। বাড়িতে মোট ৪০ জোড়া দরজা, দর্শনীয় খাট পালং ও অন্যান্য আসবাবপত্র তৈরির জন্য সে সময় সুদূর বার্মা থেকে সেগুন কাঠ আমদানি করা হয়।
বাড়ি থেকে ঘাট পর্যন্ত তিন শ মিটার সুড়কি বিছানো পথের ভগ্নাবশেষ আজও বিদ্যমান। ক্ষণজন্মা পুরুষ কেপি বুস তাঁর স্বল্পকালীন জীবনে প্রতিভা ও সাধনার বলে প্রজন্মের জন্য রেখে গেছেন এক অক্ষয় সৃষ্টি। ঐতিহ্য ও ভাবের মহিমায় তার অমূল্য সৃষ্টি চিরদিন আমাদের উদ্বুদ্ধ করবে। এখন এই গণিতবিদের স্মৃতি সযতেœ সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের বিস্মৃতির অপবাদ ঘোঁচাতে চেষ্টা করেও পারিনি। তার বাড়িটি অযত্নে অবহেলায় পড়ে আছে। সরকারি ভাবে সংরক্ষণের মাধ্যমে বিখ্যাত এই গণিতবিদের স্মৃতি রক্ষা করা সম্ভব হতো।
ঝিনাইদহ শহরে কেপি বসুর নামে একটি সড়ক আছে। বিখ্যাত এই গণিতবিদ ১৯১৪ সালের নভেম্বর মাসে মাত্র ৫৪ বছর বয়সে পার্নিসাস ‘ম্যালেরিয়া’ জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। কলেজে কলেজে শোক বিধুর পরিবেশের সৃষ্টি হয়। কেপি বসুর মৃতদেহ সড়ক পথে ঝিনাইদহে পৌঁছালে সব অফিস আদালত বন্ধ হয়ে যায়। শোকাভিভূত হাজারো মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে নবগঙ্গা নদীর তীরে সমবেত হন।