ঝিনাইদহে বায়োমেট্রিক ড্রাইভিং লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্ধতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ ) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সালমা সেলিম, আরিফুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, মেডিকেল আফিসার ডা, মেহেদী হাসান, বিআরটিএ’র পরির্দশক এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবেনা।