ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ অকারিগরি ক্রাফটদের পক্ষে আদালতের রায়ের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ৬ দফা দাবি আদায়ে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষ্যে এ বিক্ষোভ করেন তারা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ঝিনাইদহ পলিটেকনিকের ৭ম সেমিস্টারের নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আক্তার তুষার, তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপু, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শারমিন সুলতানাসহ অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আদালত অকারিগরি ক্রাফটদের পক্ষে যে রায় দিয়েছে তা অযৌক্তিক। এইচএসসি পাশ একজন ক্রাফট পলিটেকনিক এর শিক্ষক হওয়ার যোগ্য না। আমাদের ক্লাস নেওয়ার যোগ্যতাও নেই তাদের। অনতিবিলম্বে অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে।