ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করে যৌথভাবে ঝিনাইদহ জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার শামসুন নাহার শিলা, জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র্র রায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল ও ঝিনাইদহ হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ে ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে হোটেল-রেস্তোরাঁ মালিক, ব্যবসায়ী মহল, সচেতন সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ভোক্তা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, খাদ্য সচেতনতা বৃদ্ধির জন্য নিজে আগে সচেতন হতে হবে। হোটেল রেস্তোরাঁর রান্নাঘরে ভোক্তাকে পরিদর্শনের সুযোগ দিতে হবে। এতে করে রান্নাঘরের পরিবেশ বজায় থাকবে।