ঝিনাইদহে কম্বল বিতরণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ শহরের শিল্পকলা একাডেমি চত্বরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলা থিয়েটারের আয়োজনে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আসিফ ইকবাল কাজল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, অংকুর নাট্য একাডেমির নাজিম উদ্দীন জুলিয়াস, বাংলা থিয়েটারের সভাপতি এসএম শাহিন, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ইমরান হায়দার রাজা, সাংগঠনিক সম্পাদক জাসাস নেতা জাহিদ হাসান, সহসভাপতি আব্দুল মতিন ও ঝিনাইদহ শিশু- কিশোর নাট্যদলের সাধারণ সম্পাদক মীর আব্দুল মান্নান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ঝিনাইদহ শহরের ভাসমান ও দুস্থ কয়েকশ পরিবারের মাঝে বাংলা থিয়েটারের নামাঙ্কিত কম্বল বিতরণ করা হয়।