ঝিনাইদহের ৭টি ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। অভিযানকালে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় স্কুলের পাশে অবস্থিত অবৈধ ১টি ইটভাটা ও হরিনাকুন্ডু উপজেলায় আরেকটি ইটভাটা এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। অভিযানের আওতাভুক্ত ইটভাটাগুলো হচ্ছে, শৈলকুপার মদনডাঙ্গার এইচআরবি ব্রিকস, হরিণাকুন্ডুর ভাই ভাই ব্রিকস, একই উপজেলার আরাফ ব্রিকস, একতা ব্রিকস, সোহান ব্রিকস, রুমা ব্রিকস, এ জেড ডাব্লিউ ব্রিকস ও বিশ্বাস ব্রিকস।
ঝিনাইদহের ৬ উপজেলায় অবৈধভাবে শতাধিক ইটভাটা গজিয়ে উঠেছে।