ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউপির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনাস্থা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে সদস্যদের মাঝে বিদ্রোহ দেখা দিয়েছে। একাধিক মামলার আসামি হয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল করিম পালিয়ে বেড়ানোর কারণে কাজকর্মে স্থবিরতা দেখা দেয়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যাানেল চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদকে উপজেলা প্রশাসন থেকে দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু ১২ ইউপি সদস্যের মধ্যে ১০ জন হারুনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। তারা জরুরি সভা আহবান করে জনগণের সুবিধা ও দুর্ভোগ লাঘবে ইউপি সদস্য জামির হোসেন ঝন্টুকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। প্যানেল চেয়ারম্যান পুর্নগঠনের রেজুলেশনের চিঠি ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পাঠানো হয়েছে।
উপস্থিত ইউপি সদস্যদের মধ্যে তিজারত আলী শেখ, রবদুল মন্ডল, আনোয়ার হোসেন, ওয়াসিম মন্ডল, মাসুদ রানা, জিল্লুর রহমান, ছালিমা খাতুন, তহমিনা খাতুন মিম ও হাসিনা খাতুন রেজুলেশনে সই করেন। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য জামির হোসেন ঝন্টু।
বিষয়টি নিয়ে ইউপি সদস্য জামির হোসেন ঝন্টু জানান, প্যানেল চেয়ারম্যানরা সবাই আওয়ামী লীগের সদস্য। এ কারণে বেশির ভাগ সদস্য তাদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মানেন না। ফলে জরুরি সভা করে ইউপি সদস্যরা তাকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেছেন। এখন বিষয়টি আইনী পক্রিয়া দিয়ে বৈধতা দিতে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে চিঠি দিয়েছেন।