কপিলমুনিতে নিসচার মতবিনিময় সভা

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ আগামী ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস পালনের লক্ষ্যে কপিলমুনি প্রেস কাবে বৃহস্পতিবার রাতে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন শফিউল ইসলাম। সভায় মাসব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচির ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিসচার কার্যকরী পরিষদের সহ সভাপতি ডা. মো. রিয়াজুল ইসলাম,অধ্যাপক জ্যোতিন্দ্র বিশ্বাস,দয়াল ভান্ডারী,মানিক লাল সিংহ,অসিম রায়,ফরিজুল গাজী প্রমুখ।