ঝিকরগাছা সদর ইউনিয়নে ওপেন হাউজ ডে পালিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ওপেন হাউজ ডে’র অংশ হিসেবে শনিবার সকালে স্থানীয় শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়নের অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের বিট পুলিশিং ইনচার্জ এস আই মেজবাহুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান। এসময় ইউপি সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।