ঝিকরগাছায় সড়কের পাশ থেকে গাছ কাটার অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের পাশ থেকে হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কোন টেন্ডার ছাড়াই অপরিচিত ৮/১০জন (কাঠুরিয়া) শ্রমিক এসে  মঙ্গলবার ও বুধবার হাজিরবাগ গ্রামের রাস্তার পাশ থেকে একটি পাহাড়ী শিশুগাছ কেটে নেয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ওই গাছটি তাদের কাটতে পাঠিয়েছেন বলে শ্রমিকরা স্থানীয়দের জানান। এ বিষয়ে বুধবার ইউপি চেয়ারম্যান আতাইর রহমান মিন্টু বলেন, পাশে বিদ্যুতের তার এবং গাছটি ঝুঁকিপূর্ণ থাকায় উপজেলা পরিষদের মিটিংয়ে মৌখিক সিদ্ধান্ত মোতাবেক গাছটি কর্তন করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হচ্ছে। পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানান তিনি।