ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় দেশ বিরোধী যেকোনো ধরনের চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুক্রবার বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার মো. নুরুজ্জামান।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী হায়দার রানার সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক শামিম আক্তার, যুগ্মআহবায়ক আসলাম শেখ, যুগ্মআহবায়ক মিলন মাহমুদ বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ ফারহা বাবু ও চৌগাছা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান।