ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দারুল উলুম কামিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলামকে উপজেলার শাখার সভাপতিসহ ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গু কমিটি ঘোষণা করা হয়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিতদের শপথ বাক্যপাঠ করান সংগঠনের জেলা সভাপতি মাওলানা আব্দুল মালেক খান। দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আমীর মাওলানা আরশাদুল আলম, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের জেলা সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান, সেক্রেটারি অধ্যাপক নুরুল আমিন ও উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক হারুন অর-রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান। সম্মেলনে সংগঠনের উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।