ঝিকরগাছায় মেয়ে ও নাতির চিকিৎসায় সহায়তা চেয়েছেন আনোয়ারা

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছায় থ্যালাসেমিয়া রোগী মেয়ে ও নাতির চিকিৎসা সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন আনোয়ারা খাতুন (৭০)। আনোয়ারা খাতুন ঝিকরগাছা পৌর সদরের ১নং ওয়ার্ডের মৃত-আবুল কাশেমের স্ত্রী। শনিবার দুপুরে বৃদ্ধা তার একমাত্র মেয়ে থ্যালাসেমিয়া রোগী রাজিয়া খাতুন ও নাতি হৃদয়কে নিয়ে ঝিকরগাছা প্রেস ক্লাবে আসেন। এ সময় তিনি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে তার মেয়ে ও নাতির চিকিৎসা সহায়তা দাবি করে জানিয়েছেন, প্রায় এক যুগ আগে তার মেয়ে রিজিয়া খাতুনকে গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের মমতেজ আলীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গত দেড়বছর আগে বৈদ্যুতিক তারে জড়িয়ে তার জামাতা ৪বছরের একটি শিশু সন্তানসহ মারা যায়। এদিকে তার মেয়ে রিজিয়া ও নাতি দুজনই থ্যালাসেমিয়া রোগী। প্রতি মাসে তাদের দুজনের শরীরে রক্ত দিতে হয়। ইতোমধ্যে তাদের চিকিৎসার জন্য বাড়িতে থাকা গরু, ছাগল, হাস-মুরগিসহ ঘরের আসবাবপত্র বিক্রি হয়ে গেছে। বর্তমানে তিনি মেয়ে ও নাতির চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। সাহায্য পাঠানোর জন্য ০১৯০২৩৬৫৯৬২ নাম্বারে যোগাযোগ করার জন্য সমাবের বিত্তবানদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।