ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা কমিটি গঠন সভাপতি বিল্লাল, সম্পাদক শামিম

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার কুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মশিয়ার রহমানের ছেলে বিল্লাল হোসেন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের মোজাহারুল হকের ছেলে শামিম হোসেন। কমিটির অন্যরা হলো, সিনিয়র সহ-সভাপতি শফিউদ্দিন শিরীন, সহ-সভাপতি বাবলুর রহমান, মিটুল রেজা, মনজুর আলম তোতা, যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদ মুকুল, ওলিয়ার রহমান, মিয়ারাজ হোসেন, আলী আহমেদ শ্যামল, সাংগঠনিক সম্পাদকআব্দুল মজিদ গাজী, শাহাজামাল নয়ন, আলী আব্বাস, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম শামিম, দপ্তর সম্পাদক এহতেশাম হামিম রাজু, কোষাধ্যক্ষ মঞ্জুর আলম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আনিছুজ্জামান সবুজ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা খাতুন, ক্রীড়া সম্পাদক ফিরোজ জামান তুলি, সহ-ক্রীড়া সম্পাদক ওয়াসিম আকরাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম পারভেজ শাকিল, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মুহিত, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মিনা কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহীনুর রশীদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদিক আরজু খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার, সমাজ কল্যান সম্পাদক বিদ্যুৎ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক তুহিন হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সোহেল হক, তথ্য বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান বাবু ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া ২৫ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তৃতীয় তলায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা যুগ্ম-আহবায়ক শাওন রেজা খোকা। সভাশেষে শেষে সংগঠনের খুলনা বিভাগীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব জাহিদুল ইসলাম কমিটির অনুমোদন দিয়েছেন।