ঝিকরগাছায় মিল মালিক সমিতির কমিটি গঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় মিল মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা বাজার সমিতি কার্যালয়ে এক আলোচনা সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত মিল মালিক সমিতির মাহাবুব ডাল মিলের প্রোপাইটর ইসমাইল হোসেন চান্দালী সভাপতি ও জিয়া ট্রেডার্সের প্রোপ্রাইটর জিয়াউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য হলেন, সহসভাপতি তৌফিকুর রহমান আলো, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল এলাহী মিঠু, সাংগঠনিক সম্পাদক কদম আলী, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ শিশির কুমার ঘোষ, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস রিপন, নির্বাহী সদস্য মাসুদ রানা, আহম্মদ আলী, জাহিদ হোসেন, রিপন হোসেন, সিরাজুল ইসলাম, আকরাম হোসেন, মুছা আলম ও ইয়াউর রহমান।