ঝিকরগাছায় মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুর রাজ্জাকের ইন্তিকাল

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানী গ্রামের বাসিন্দা শ্রীরামপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক শনিবার দিবাগত মধ্যরাতে ইন্তিকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

রোববার বেলা ১১টায় লাউজানী গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন, মরহুমের ভাইপো উপজেলা জামায়াতের সাবেক আমির বর্তমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।

জানাজায় উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের সাবেক এমপি মকবুল হুসাইন, যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, রেলরোড আদ্-দ্বীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।