শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন হোসেন আটক

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ। রোববার শার্শা থানা পুলিশের একটি টিম ডিহি ইউনিয়নের বেলতা কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সুমন হোসেনের বিরুদ্ধে শার্শা থানায় ২০২৫ সালের মামলা রয়েছে। আটক সুমন হোসেন নিষিদ্ধ ছাত্রলীগের ডিহি ইউনিয়ন শাখার সাবেক সহসভাপতি। তিনি বেলতা কাশিপুর গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে।

শার্শা পুলিশ জানায়, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর নিষিদ্ধ ছাত্রলীগের ডিহি ইউনিয়ন শাখার সহসভাপতি সুমন হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকায় শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার সকালে তাকে বেলতা কাশিপুর এলাকা থেকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ সামিনুল হক বলেন, থানায় মামলা থাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সুমন হোসেনকে আটক করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।