ঝিকরগাছায় ব্যবসায়ী মৃত্যু

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা বাজারের মাগুরাপট্টির ভূষিমাল ব্যবসায়ী ফারুক হোসেনের পিতা ব্যবসায়ী নুর ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার গভীর রাতে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় কীর্তিপুর বুড়োরদরগা ঈদগাহ ময়দানে জানাজা শেষে সরকারি হাসপাতাল কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মরহুমের জানাজা পরিচালনা করেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন। এসময় পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।