ঝিকরগাছায় বিশ্ব টয়লেট দিবস পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিলা মহিলা সমিতি কেন্দ্রে বিশ্ব টয়লেট দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়েভ ফাউন্ডেশন ঝিকরগাছা শাখার ইউনিট ম্যানেজার মো. মনিরুজ্জামান, সিডিও সাগর শেখ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর ম্যাকানিক মোছা তুলি খাতুন। আলোচনা সভা শেষে গ্রামে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত আঙ্গারপাড়া গ্রাম সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।