ঝিকরগাছায় বিধবার জমি দখলের অভিযোগে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা গ্রামের এক বিধবার জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ সানু ও বিল্লাল হোসেন নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়ভাবে আওয়ামী লীগ কর্মি হিসেবে পরিচিত সানু ও বিল্লাল বিধবা ছায়রা খাতুনের বসভ ভিটা তারের বেড়া দিয়ে দখল করেছে বলে থানায় অভিযোগ ও আদালতে মামলা করেছেন তার ছেলে আব্দুল আলিম।

মামলা সূত্রে জানা যায়, ঝিকরগাছার মাগুরা ইউনিয়নের দক্ষিণপাড়াস্থ অসহায় ছায়রা খাতুনের মরহুম স্বামীর জাহাবক্স মন্ডলের রেখে যাওয়া বসত ভিটা দখলের জন্য মোহাম্মদ শানু বিভিন্ন সময় চেষ্টা চালায়। ১ জুলাই গভীর রাতে দলবল নিয়ে বাড়িতে হামলা করে। এতে বিধবার বড় ছেলে আব্দুল আলিম আহত হন। পরে আব্দুল আলিম বাদী হয়ে ঝিকরগাছা আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) কে আদেশ দিয়েছেন আদালত।

মামলা করার পর গত ১৬ সেপ্টম্বর আসামীরা ওই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হুমকি দেয়। এ ঘটনায় আব্দুল আলিম বাদীয় হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করছেন এস আই মোখলেছুর রহমান। তিনি জানান, জমিজায়গা সংক্রান্ত বিবাদ। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।