ঝিকরগাছায় প্রেমিকার সাথে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছা উপজেলায় স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে এক সন্তানের মা পালিয়েছে প্রেমিকের সাথে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের অমৃতবাজার গ্রামে। এ ঘটনায় প্রবাসী নজরুল ইসলামের মা ময়না খাতুন বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১০বছর আগে পারিবারিক ভাবে অমৃতবাজার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে নজরুল ইসলামের সাথে একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ববিতা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সংসারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে স্ত্রী ববিতা খাতুন ও শিশুকন্যাকে বাড়ি রেখে নজরুল ইসলাম মালয়েশিয়া পাড়ি জমান।
এদিকে প্রবাসীর স্ত্রী ববিতা খাতুন একই গ্রামের আল আমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এরই জের ধরে গত ২৬ মার্চ রাতে প্রবাসীর স্ত্রী ববিতা খাতুন তার মেয়েকে নিয়ে প্রেমিক আল-আমিনের সাথে পালিয়ে গেছেন। এ সময় ববিতা খাতুনের কাছে থাকা গহনা ও টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) ঝিকরগাছা প্রেস ক্লাবে এসে অশ্রুসজ্জল চোঁখে সংবাদকর্মীদের মাধ্যমে তার একমাত্র নাতিকে ফেরত চান অভিযোগকারী ময়না খাতুন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের খোঁজাখুজি অব্যাহত আছে বলে তদন্তকারী কর্মকর্তা ঝিকরগাছা থানার এস আই মোখলেছুর রহমান জানিয়েছেন।