ঝিকরগাছায় প্রাইভেটকারের মধ্য থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার বেনেয়ালীতে সোমবার একটি প্রাইভেটকার থামিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর মধ্যপাড়ার মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) ও বড়আঁচড়া মাঠপাড়ার আজগর আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, সোমবার দুপুর পৌনে ১টার দিকে তারা যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার বেনেয়ালী বাজারস্থ শাপলা ব্রিক্সের পাশে টয়োটা ব্র্যান্ডের করোলা প্রাইভেটকার দাঁড় করান।

ছবি: সংগৃহীত।

পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ড্যাশ বোর্ডের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় গাড়ির ভেতর থেকে উল্লিখিত দুই জনকে আটক করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে।