সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম ঢাকায় আটক

0
রাজধানীর বারিধারা থেকে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রাজধানীর বারিধারা থেকে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলায় হিরুর বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর নাশকতা ও সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।