ঝিকরগাছায় পৌর সার্ভেয়ার মিজানুলের আত্মহত্যা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় গলায় ফাঁস দিয়ে পৌরসভার সার্ভেয়ার মিজানুল হক (৪৫) আত্মহত্যা করেছেন। মিজানুল হক ঝিকরগাছা হাসপাতাল রোড়ের বিএম হাইস্কুল মাঠ সংলগ্ন আলম হোসেনের বাড়ির চতুর্থ তলার একটি ফ্লাটের ভাড়াটিয়া ও ঝিনাইদাহ শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। তিনি লাবিবা(৬) ও লামিয়া (৩) নামে দুই শিশুকন্যা সন্তানের জনক।
স্ত্রী শাহানারা ইয়াসমিন জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর ছোট মেয়ে লামিয়াকে বাথরুম করাতে নিয়ে গিয়েছিলেন তার স্বামী। অত:পর মেয়েকে তার কাছে রেখে মিজানুল হক পাশের রুমে একা ঘুমিয়েছিলেন। এরপর সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে মেয়েরা পাশের ঘরের দরজায় আঘাত করে পিতাকে ডাকাডাকি করলেও ভেতর থেকে দরজা খোলেনি। এ সময় সামনের ঝুলবারান্দায় গিয়ে স্বামীর ঝুলান্ত লাশ দেখতে পান তিনি। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছে তা জানাতে পারেন নি তিনি। খবর পেয়ে সকালে ঝিকরগাছা থানার এস আই মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।