ঝিকরগাছায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণে উপজেলার ১৫জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন ও শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদন বৃদ্ধিতে ১৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিভাজন কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

এ সময় কৃষক প্রতি ২৭ হাজার টাকার সমপরিমাণ পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, ঘরের দেয়াল ও মাচা তৈরির সরঞ্জাম প্রদান করা হয়।