ঝিকরগাছায় পচা মিষ্টি বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় পচা মিষ্টি বিক্রির অপরাধে ঝিকরগাছার বগুড়া সুইটস এন্ড কার্ড দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৮দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

রোববার দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখিঁ খাতুন প্রমুখ।