ঝিকরগাছায় দুদকের সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলে সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, দুর্নীতি দমন কমিশন যশোরের উপপরিচালক আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক কৃষ্ণ পদ বিশ্বাস, ঝিকরগাছা এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম, সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।