মহেশপুরে মাদকসহ আটক ১

0

 

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ॥ বুধবার গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়ার নেতৃত্বে এসআই আসাদ ফোর্স নিযে অভিযান চালিয়ে উপজেলার আদমপুর গ্রাম থেকে চৌগাছা উপজেলার বাদে খানপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে শরিফ উদ্দিন(৩৫)- কে এক কেজি গাঁজাসহ আটক করেন।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।