ঝিকরগাছায় দু’টি দোকানে চুরি

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার লাউজানি বাজারে দু’টি দোকানে চালেরটিন কেটে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটে, রবিবার গভীর রাতের কোন এক সময়ে। বিকাশের দোকানি আনোয়ার হোসেন জানান, এদিন রাত ১০টার পর তিনি ও তার সহোদর এলপি গ্যাস বিক্রেতা আলমগীর হোসেন দোকান বন্ধ করে বাড়ি চলেযান। সকালে দোকানের তালা খুলে দেখতে পান উপরের টিনের চালকেটে ক্যাশবাক্সে থাকা নগদ ১৮হাজার টাকা, একটি মোবাইল সেট ও তার ভাইয়ের দোকান থেকে ২৮হাজার নগদ টাকা চুরি হয়েছে। খবর পেয়ে সোমবার সকালে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেসবাউ উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।