ঝিকরগাছায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদআসর হাজিরালী মহিলা কলেজ মোড়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, পৌর বিএনপির নেতা মুজিবুল এলাহী মিঠু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুর রহমান রুবেলসহ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, হাজিরালী জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হুসাইন। পরে পানিসারা ইউনিয়নের বর্ণী বাজারে পৃথক আলোচনা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন নেতৃবৃন্দ।