ঝিকরগাছায় কৃষক সাখাওয়াত হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ মঙ্গলবার সকালে সাখাওয়াত হোসেন (৬৭) নামের এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। নিহত সাখাওয়াত হোসেন পাশ^বর্তী মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউপির সদিরালী গ্রামে শশুরবাড়িতে থাকে । পুলিশ জানিয়েছে, খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেপুর ঋষিপাড়ার পাশের একটি ঘাসঁ ক্ষেত থেকে সাখাওয়াতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী নুরবানু জানিয়েছেন, সোমবার সকালে পাশ^বর্তী শাশা উপজেলার পান্নাপাড়া গ্রামের কুতুব উদ্দিন নামের এক ব্যাক্তি তার স্বামীকে বাড়িতে ডাকতে আসে। এসময় তার স্বামী বাড়ি থেকে ৩০ হাজার টাকা নিয়ে কুতুব উদ্দিনের সাথে গিয়েছিল। কিন্তু দিনভর আর বাড়িতে ফেরেনি। অতঃপর মঙ্গলবার সকালে তার স্বামীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এস আই নাহিয়ান জানিয়েছেন।