ঝিকরগাছায় কমিউনিটি লিডারদের ওয়ার্ড কমিটি গঠন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বাল্যবিয়ে ও পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে কমিউনিটি লিডারদের সমন্বয়ে ওয়ার্ড কমিটি গঠন ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে ও এমআইএসইআরইওআর-র অর্থায়নে সোমবার সকালে গদখালী ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত কমিটি গঠন ও প্রশিক্ষণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান প্রিন্স আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আনারুল ইসলাম রিফার, তোফাজ্জেল হোসেন, আজিম উদ্দিন, আবুল কাশেম ও সামছুর রহমান।