ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে কারেন্ট জাল জব্দ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌর সদরের কাটাখাল এলাকায় কপোতাক্ষ নদ থেকে ১৩৩০ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কোনো মাছ শিকারীকে নদে পাওয়া যায়নি। জনসমক্ষে অবৈধ ওই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার দুপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহন সিরাজ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, এস আই খালেদুর রহমান প্রমুখ।