ঝিকরগাছায় ইলিয়াসের মৃত্যুর ঘটনার বিচার দাবি করে মানববন্ধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় গত ২৯ এপ্রিল গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে এসে কলেজছাত্র ইলিয়াস হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।  সোমবার (৮ মে) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ছুটিপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ‘বন্ধু হত্যার বিচার চাই’ সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরাসহ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, ছুটিপুর গার্লস স্কুল, গ্রামবাসীসহ নিহত ইলিয়াসের মা, বাবা, ছোট বোন, চাচাসহ নিকটাত্মীয়রা অংশ নেন।
উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে আয়নাল হকের বাড়িতে গত ২৯ এপ্রিল প্রতিবেশী ফারুক হোসেনের ছেলে পাশাপোল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইলিয়াস হোসেনের গভীর রাতে মৃত্যু হয়। এ ঘটনায় ইলিয়াসের পিতা আত্মহত্যার প্ররোচনায় আয়নাল হকের মেয়ে হিরার নামে মামলা করেন। পুলিশ ওই মামলায় হিরাকে আটক করে কারগারে পাঠিয়েছে। ইলিয়াসের পরিবার ও স্থানীয়রা জানায় হিরা ও ইলিয়াসের মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল।