ঝিকরগাছায় ইউনিটি ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ক্লাব বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে অসহায়, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকেলে ঝিকরগাছা প্রেসক্লাব চত্বরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখার আহবায়ক জীবন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা শাখার পৃষ্ঠপোষক বিশিষ্ট ঠিকাদার হুমায়ুন কবির, উপদেষ্টা সাংবাদিক তরিকুল ইসলাম, আলমগীর কবির, হাফেজ মারুফ বিল্লাহ, সমন্বয়ক ইয়ার হোসেন সোহান প্রমুখ।