ঝিকরগাছায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় যুবলীগ ও আওয়ামী লীগের দু নেতাকে বুধবার সকালে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলেন, উপজেলার বাঁকড়াা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ওরফে বুগা আজাদ ও গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম। তাদেরকে ঝিকরগাছা থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন।