ঝিকরগাছায় অসচ্ছল পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় আর্থিকভাবে অসচ্ছলদের সচ্ছল করতে ও শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা, মূল্যবোধ, মানুষ ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং পরিবেশ সচেতন ও মানবিক গুণাবলি সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ৭টি পরিবারের মাঝে উপকরণ ও মূলধন বিতরণ করলেন সাবেক সেনা প্রধান। বুধবার (২৪ মে) দুপুরে ঝিকরগাছা পৌরসদরের মোবারকপু কলেজপাড়ায় পেন ফাউন্ডেশন পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করেন, অবসরপ্রাপ্ত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (বীর প্রতীক) এম হারুন অর রশিদ।
লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ ও বেগম লায়লা নাজনীন হারুন ফাউন্ডেশন এবং পেন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক। পেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক মো. সফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ বীর প্রতীক (অব.) ও বেগম লায়লা নাজনীন হারুন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মো. এরশাদ-উর-রশিদ।